পরের ভর্তির তারিখ ঘোষণা হলে এখানে জানানো হবে

ভর্তি

কীভাবে আবেদন করবেন

  1. অনলাইনে ফরম পূরণ করুন — ১০–১৫ মিনিট লাগে। শেষে একটি আবেদন কোড দেখানো হবে; লিখে রাখুন।
  2. ফরম ফি দিন — আবেদনের শেষে বিকাশে দেওয়ার সুযোগ থাকলে সেখানেই; নইলে কোড ও আবেদনে দেওয়া মোবাইল নম্বর নিয়ে মাদরাসার অফিসে। ফি দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন জমা হবে, আবেদন নম্বর ও রশিদ পাবেন।
  3. ভর্তি পরীক্ষা — তারিখ ঘোষণার পর আবেদনের অবস্থা পাতায় আবেদন নম্বর ও মোবাইলের শেষ চার অঙ্ক দিয়ে প্রবেশপত্র নামিয়ে ছাপিয়ে আনুন। ছাপাতে না পারলে অফিস থেকে নিন।

অনলাইনে আবেদন করতে না পারলে মাদরাসার অফিসে এসে কাগজের ফরম পূরণ করেও আবেদন করা যায়।

যা লাগবে

  • শিক্ষার্থীর নাম ইংরেজিতে, জন্ম নিবন্ধনে যেভাবে আছে (বাংলা ও আরবি ঐচ্ছিক)
  • জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নম্বর
  • পিতা ও মাতার নাম, একটি মোবাইল নম্বর যেখানে এসএমএস যাবে
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা; শিক্ষার্থীর একটি সাম্প্রতিক ছবি (অনলাইনে বা অফিসে)

আবেদন করুনআগের আবেদন দেখুন

ভর্তি নিয়ে জানতে ফোন করুন: ০১৭১১-৫৪৭১২৫, ০১৭১৫-২০৫৪৫৩, ০১৯৬২-৭০৫৪৫২

কবে কী হবে?

পরের ভর্তির তারিখ ঘোষণা হলে এখানে জানানো হবে।

খরচ কত?

নতুন শিক্ষার্থী

খাতকিতাব বিভাগহিফয বিভাগ
ভর্তির সময়
ভর্তি ফরম৳২০০৳২০০
ভর্তি ফি৳১,০০০৳১,০০০
সেশন ফি৳৫,০০০৳৫,০০০
শিক্ষাচার্জ৳২,০০০৳২,৫০০
বোর্ডিং ফি (আবাসিক)৳৩,৫০০৳৩,৫০০
ইউটিলিটি৳৩০০৳৩০০
ছাত্র সংসদ/ছাত্র কল্যাণ ফি (এককালীন)৳২০০৳২০০
সফটওয়্যার ফি৳১০০৳১০০
বোর্ড উন্নয়ন ফি৳১০০৳১০০
মোট, আবাসিক৳১২,৪০০৳১২,৯০০
মোট, অনাবাসিক৳৮,৯০০৳৯,৪০০
পরের মাস থেকে প্রতি মাসে
আবাসিক (শিক্ষাচার্জ, বোর্ডিং ও ইউটিলিটি)৳৫,৮০০৳৬,৩০০
অনাবাসিক (শিক্ষাচার্জ ও ইউটিলিটি)৳২,৩০০৳২,৮০০

পুরাতন শিক্ষার্থী

খাতকিতাব বিভাগহিফয বিভাগ
সেশন ফি৳৫,০০০৳৫,০০০
ছাত্র সংসদ/ছাত্র কল্যাণ ফি (এককালীন)৳২০০৳২০০
সফটওয়্যার ফি৳১০০৳১০০
বোর্ড উন্নয়ন ফি৳১০০৳১০০
মোট৳৫,৪০০৳৫,৪০০

পুরাতন শিক্ষার্থীদের ও -এর মধ্যে এই ৳৫,৪০০ দিয়ে ভর্তি হতে হবে; অন্যথায় পরে আর ভর্তি নেওয়া হবে না। মাসিক খরচ নতুনদের মতোই।

  • বালক ও বালিকা, দুই শাখায় একই খরচ। বোর্ডিং ফি শুধু আবাসিক শিক্ষার্থীদের।
  • ভর্তি ফরমের টাকা অনলাইনে আবেদনের সময় দিতে হয়।
  • নাযেরা বিভাগ: অফিসে জেনে নিন।
  • অঙ্কগুলো মাদরাসার নোটিশ «নতুন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত খরচ সমূহ-২০২৭» থেকে। কোনো অঙ্ক বদলালে অফিসের রশিদই চূড়ান্ত।